গতকাল ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২টায় ট্যাম্পু, মাহেন্দ্রা, সিএনজি, আলফা ও অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ২১৮১ (খুলনা)-এর কমিটির নেতৃবৃন্দ মুজিবুর রহমান সারোয়ার-কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় তারা সৌজন্য সাক্ষাৎ করেন এবং ইউনিয়নের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শ্রমিকদের কল্যাণ, সংগঠনের উন্নয়ন এবং পরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়েও কথা হয়।
শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, তারা সবসময় শ্রমিকদের অধিকার রক্ষা ও সংগঠনের সুশৃঙ্খল পরিচালনায় কাজ করে যাচ্ছেন। এমপি মহোদয় তাদের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ কামাল সরদার
সোশ্যাল মিডিয়া ম্যানেজারঃ মোঃ কামরুল ইসলাম তৌহিদ
ফোন : ০১৭৯১১০১৮৫৪ । ফ্যাক্স : ০৯৬৯৬৯৬১৮৫৪ । ই-মেইল : info@channel25bangla.com বিজ্ঞাপন : ads@channel25bangla.com