নিজস্ব প্রতিবেদক
27 Octoberober 2025, 6:01 pm
অনলাইন সংস্করণ

জাপানে এক লাখ দক্ষ কর্মী পাঠাতে অগ্রগতি, প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের বৈঠক।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

Header Banner

বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানের ব্যবসায়িক সংগঠন ‘ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস’ (এনবিসিসি)–এর প্রতিনিধিদল।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনবিসিসি’র ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল এই সাক্ষাৎ করেন। বৈঠকে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

এনবিসিসি হলো ৬৫টিরও বেশি জাপানি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি ব্যবসায়িক ফেডারেশন, যারা সম্প্রতি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoI) স্বাক্ষর করেছে।

চুক্তি অনুযায়ী, জাপানে প্রশিক্ষণ, সার্টিফিকেশন ও কর্মসংস্থানের জন্য একটি কাঠামো গড়ে তোলা হবে, যার আওতায় আগামী পাঁচ বছরে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (TITP) ও স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার্স (SSW) প্রকল্পের মাধ্যমে এক লাখেরও বেশি কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।

প্রতিনিধিদল জানায়, প্রথম ধাপে আগামী বছর দুই হাজার দক্ষ কর্মী নেওয়ার প্রক্রিয়া চলছে। পরবর্তী ধাপে ২০২৭ সালে ছয় হাজার এবং ২০২৮ সালে আরও ১৮ হাজার কর্মী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তারা জানান, বর্তমানে নির্মাণ, সেবা, বিমান, গার্মেন্টস ও কৃষি খাতে বেশি কর্মীর প্রয়োজন, পাশাপাশি ভবিষ্যতে অটোমোবাইল, রিসাইক্লিং ও ড্রাইভিং খাতেও চাহিদা বাড়বে।

কর্মী প্রশিক্ষণের উদ্দেশ্যে খুলনা ও গাজীপুরের কাপাসিয়ায় দুটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে, যা ইতোমধ্যে এনবিসিসি’র প্রতিনিধিরা পরিদর্শন করেছেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা জানতে চান, প্রশিক্ষণ ব্যবস্থায় কোনো ঘাটতি আছে কি না। এ সময় এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বলেন, “গত মার্চে কেন্দ্রগুলো পরিদর্শন করেছিলাম, এবার এসে দেখছি অনেক উন্নতি হয়েছে। আমরা প্রশিক্ষণে সন্তুষ্ট এবং আগামী বছরই দুই হাজার দক্ষ কর্মী নিতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, প্রশিক্ষকদের ভাষাগত দক্ষতা বাড়ানো গেলে ফলাফল আরও ভালো হবে।

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “ভাষা শেখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা করা যেতে পারে, যেখানে জাপানি শিক্ষকরা অনলাইনে প্রশিক্ষণ দেবেন। প্রয়োজনে জাপান থেকে প্রশিক্ষক এনে স্থানীয়ভাবে ক্লাস নেওয়াও বিবেচনা করা যেতে পারে।”

মুহাম্মদ ইউনূস বাংলাদেশের নারীদের পরিশ্রমী ও দক্ষ হিসেবে উল্লেখ করে বলেন, “কেয়ারগিভিং খাতে বাংলাদেশের নারীরা অনন্য। ভাষাগত ও কারিগরি প্রশিক্ষণ পেলে তারা জাপানের এই খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

তিনি যোগ করেন, “একবার সুযোগ পেলে তারা নিজেরাই অন্যদের শেখাতে সক্ষম হবে। এভাবে ধীরে ধীরে আরও নারীরা উৎসাহিত হবে।”

এনবিসিসি প্রতিনিধিরা জানান, জাপানে আগামী কয়েক বছরে চার লাখের বেশি নার্সের প্রয়োজন হবে, তাই বাংলাদেশ থেকে আরও বেশি নার্স নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বৈঠকে উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, জাপানে কর্মী প্রেরণের অগ্রগতি নিয়মিতভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং এ বিষয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হবে। এছাড়া, কর্মী নিয়োগসংক্রান্ত সমস্যা সমাধানে মন্ত্রণালয়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারভাইভাল আইল্যান্ড এশিয়া ২০২৬-এ ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন বেঙ্গল ফাইটার্স

1

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

2

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

3

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

4

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

5

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

6

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

7

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

8

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

9

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

10

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

11

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

12

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

13

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

14

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

15

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

16

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

17

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

18

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

19

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সুখবর দিলেন ফিফা সভাপতি

20