আন্তর্জাতিক ডেস্ক
20 Novemberember 2025, 4:38 pm
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৩৫ জন নিহত।

Header Banner

ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টা রক্তাক্ত রয়ে গেছে। গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় ও চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, এই সময়ে অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত এবং আরও ৭২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শুধু গাজা সিটির বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ১৯ জনের মরদেহ।

চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, গাজা সিটির আল-সাবরা এলাকায় এক বাড়িতে পরিচালিত বিমান হামলায় একই পরিবারের নয় সদস্য প্রাণ হারান। এছাড়া শেখ রাদওয়ান পাড়ায় ইসরায়েলি সেনাদের গুলিতে একজন সাধারণ নাগরিক নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।

যুদ্ধবিরতি বলবৎ হওয়ার পরও শুক্রবার ভোরের দিকে গাজার একাধিক স্থানে বিমান হামলা, আর্টিলারি শেলিং এবং ড্রোনের তৎপরতা চোখে পড়ে। দক্ষিণ গাজার খান ইউনুসের আল-কাতিবা এলাকায় প্রবল গোলাবর্ষণের পাশাপাশি শহরের কেন্দ্রেও বেশ কয়েকটি তীব্র বোমাবর্ষণ চলতে থাকে।

একই সময়ে পূর্ব গাজা সিটির বিভিন্ন পাড়ায় বিমান হামলা, কামানের গোলা এবং হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।

এদিকে শুক্রবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল সরকার আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে। চুক্তিতে ধাপে ধাপে সেনা প্রত্যাহার, মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ এবং বন্দি বিনিময়–সংক্রান্ত ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

তবে চুক্তি বাস্তবায়নের প্রথম দিনেই হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতির কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৬৭,৬৮২ ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,০৩৩ জন আহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

এ ছাড়া খাদ্যসংকট ও মানবিক বিপর্যয়ের কারণে আরো ৪৬০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৫৪ জন শিশু রয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, বহুল আলোচিত “ঐতিহাসিক যুদ্ধবিরতি” বাস্তবে মাঠে কার্যকর হওয়ার আগেই বড় ধরনের আঘাত খেয়েছে—ফলে গাজা আবারও এক অনিশ্চিত ও রক্তাক্ত পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

1

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

2

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

3

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

4

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

5

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

6

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

7

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

8

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

9

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

10

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

11

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

12

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

13

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

14

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

15

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

16

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

17

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

18

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সুখবর দিলেন ফিফা সভাপতি

19

২০ বছর পর বরিশাল সফরে তারেক রহমান, ২৬ জানুয়ারি বেলস পার্কে বিএনপির জনসভা

20