নিউজ ডেস্ক
20 Novemberember 2025, 4:04 pm
অনলাইন সংস্করণ

ছাত্রদল প্যানেলে ভিপি পদে ছাত্র অধিকার নেতার জায়গা, পেছনের কারণ কী?

Header Banner

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সঙ্গে ঘোষিত যৌথ প্যানেলে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিবকে যুক্ত করা হয়েছে সংগঠনের প্রাসঙ্গিকতা ও সক্রিয়তা ধরে রাখার জন্য—এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রফিক ভবনের নিচতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্রদলের সঙ্গে তারা সমন্বিতভাবে একটি প্যানেল ঘোষণা করেছেন। রাকিব ছাত্র অধিকার পরিষদের সভাপতি হওয়ার পাশাপাশি তার কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাছে গুরুত্বপূর্ণ এক নেতৃত্বে পরিণত হয়েছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, ঘোষিত প্যানেলে সাংস্কৃতিক সম্পাদক পদটি সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করা হয়েছে। সংগঠনের লক্ষ্য হলো—এই প্যানেলের মাধ্যমে দলীয় স্বার্থের চেয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা যেন বেশি উপকার পায়।

‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী ও জবি শাখা ছাত্র অধিকারের সভাপতি একেএম রাকিব বলেন, ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্রদল নিজেদের মতাদর্শ অক্ষুণ্ণ রেখেই কেবল নির্বাচনী জোট গঠন করেছে, যা কোনো রাজনৈতিক জোট নয়। নির্বাচিত হলে তাদের লক্ষ্য থাকবে শিক্ষার্থীদের দাবি–দাওয়া বাস্তবায়ন করা, কোনো রাজনৈতিক চাপ নয়।

রাকিব আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রত্যাশিত গতিতে হচ্ছে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য প্রার্থীদের নেওয়ার বদলে অন্য প্রতিষ্ঠান থেকে নিয়োগ দেওয়া হচ্ছে, যা প্রশাসনের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের সুযোগ তৈরি করছে। তিনি সম্পূরক বৃত্তির তালিকা সময়মতো প্রকাশ না হওয়ায় হতাশা প্রকাশ করেন এবং প্রশাসনকে যথাযথ কাজ করার অনুরোধ জানান।

এর আগে ১৭ নভেম্বর ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামের যে প্যানেলটি ঘোষণা করা হয়, সেখানে ভিপি পদে একেএম রাকিব, জিএস পদে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কোবরা এবং এজিএস পদে আহ্বায়ক সদস্য বিএম তানজিলকে মনোনয়ন দেওয়া হয়।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থ বিবেচনায় সক্ষম ও গ্রহণযোগ্য ব্যক্তিদের একত্র করে একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল গঠনের চেষ্টা হয়েছে। এটি কোনো রাজনৈতিক জোট নয়, বরং ব্যক্তি–নির্ভর সমঝোতার ভিত্তিতে তৈরি একটি প্যানেল, যার মধ্যে সাধারণ শিক্ষার্থীরাও স্থান পেয়েছে।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মতামত, এবং তিনি এ বক্তব্যকে সমর্থন করেন না।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারভাইভাল আইল্যান্ড এশিয়া ২০২৬-এ ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন বেঙ্গল ফাইটার্স

1

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

2

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

3

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

4

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

5

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

6

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

7

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

8

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

9

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

10

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

11

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

12

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

13

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

14

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

15

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

16

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

17

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

18

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

19

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সুখবর দিলেন ফিফা সভাপতি

20