নিউজ ডেস্ক
18 Novemberember 2025, 12:31 pm
অনলাইন সংস্করণ

হাসিনার মৃত্যুদণ্ড সিদ্ধান্তের পর টিএসসিতে ভোজ আয়োজন ঢাবি শিক্ষার্থীদের

Header Banner

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাম্প্রতিক রায়কে কেন্দ্র করে টিএসসিতে এক ভুরিভোজের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানা যায়, টিএসসি এলাকায় আজ দুটি গরু ও দুটি খাসি জবাই করে রান্নার প্রস্তুতি চলছে। মাগরিবের নামাজের পর অংশগ্রহণকারীদের উপস্থিতিতে খাবার পরিবেশন ও সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা রয়েছে।

গত সোমবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে আয়োজক আব্দুল কাদের এই অনুষ্ঠানের ঘোষণা দেন। পোস্টে তিনি বাজেট সংকটের কথা উল্লেখ করে সহযোগিতার আহ্বান জানান। তার দাবি, ঘোষণার পর থেকেই অনেকেই ডোনেশন দিতে আগ্রহ প্রকাশ করেছেন।

তার ফেসবুক পোস্টে তিনি জানান, বিগত কয়েক বছরে বিভিন্ন আন্দোলনে যারা অংশ নিয়েছেন, তাদের সঙ্গে নিয়ে টিএসসিতে এই মিলনমেলা ও ভুরিভোজের আয়োজন করা হচ্ছে। তিনি আরও লেখেন, আন্দোলনের সময় অনেকে অনলাইনে–অফলাইনে পাশে ছিলেন এবং সবার সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে চান।

আজ (মঙ্গলবার) আরেকটি পোস্টে আব্দুল কাদের জানান, হঠাৎ আয়োজন হওয়ায় বাজেট, ব্যবস্থাপনা ও প্রস্তুতি নিয়ে কিছুটা চাপের মুখে পড়েছেন। তবে তিনি আশা প্রকাশ করেন, অতীতের আন্দোলনে যাঁরা তার সঙ্গী ছিলেন, তারা সবাই উপস্থিত হবেন এবং অনুষ্ঠানে অংশ নেবেন।

তার ভাষ্য অনুযায়ী, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাত ৯টার দিকে সবাই একসঙ্গে খাবার-দাবার ও আড্ডায় অংশ নেবেন।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের পলাশপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, ৪ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

1

সারভাইভাল আইল্যান্ড এশিয়া ২০২৬-এ ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন বেঙ্গল ফাইটার্স

2

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

3

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

4

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

5

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

6

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

7

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

8

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

9

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

10

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

11

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

12

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

13

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

14

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

15

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

16

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

17

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

18

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

19

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

20