নিউজ ডেস্ক
21 Novemberember 2025, 5:30 pm
অনলাইন সংস্করণ

ভূমিকম্প উৎপত্তিস্থল নরসিংদীতে নিহত ৫, আহত শতাধিক

Header Banner

নরসিংদীতে ভূমিকম্পের সূত্রস্থলের কাছাকাছি এলাকায় বাবা–ছেলেসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। এছাড়া আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান এবং শিবপুর ইউএনও মোছাম্মদ ফারজানা ইয়াসমিন।

নিহতরা হলেন—দেলোয়ার হোসেন (৩৭), তার ছেলে ওমর ফারুক (৮), কাজম আলী ভূঁইয়া (৭০), নাসির উদ্দিন (৫০) এবং ফোরকান মিয়া।

শহরের গাবতলী এলাকায় একটি ছয়তলা নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পাশের একতলা ভবনের ওপর আঘাত হানলে দেলোয়ার, তার ছেলে ও মেয়ে তাসফিয়া আহত হন। প্রথমে তাদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলেও পরে বাবা–ছেলেকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার কিছুক্ষণ পর তাদের মৃত্যু ঘটে।

পলাশ উপজেলার মালিকা গ্রামে মাটির ঘরের দেয়ালচাপায় কাজম আলী ভূঁইয়া (৭৫) নামের এক বৃদ্ধা মারা যান। তার মৃত্যু নিশ্চিত করেন চাচাতো ভাই আউয়াল মিয়া।

এছাড়া পলাশের ডাঙ্গা কাজিরচর এলাকায় সিরাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৬৫) ভূমিকম্পের ভয়ে হার্ট অ্যাটাকে মারা যান।

একই সময়ে শিবপুরের জয়নগর ইউনিয়নের আশকিতলা গ্রামে গাছে উঠে ডাল কাটছিলেন ফোরকান মিয়া। কম্পনের সময় গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূমিকম্পে জেলাজুড়ে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশের মতো নরসিংদীতেও কম্পন অনুভূত হয়। পলাশ উপজেলার ঘোড়াশাল ও নরসিংদী শহরে কম্পনের প্রভাব বেশি ছিল। লোকজন আতঙ্কে ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে ছুটতে থাকেন।

ঘোড়াশাল এলাকায় ছয়টি বাড়িতে ফাটল দেখা গেছে। এছাড়া এসএ প্লাজা নামের সাততলা একটি শপিংমলেও দূরত্বে ফাটল ধরে। বাজার এলাকার বেশ কয়েকটি ভবনের ছাদের ইট খসে পড়ে ক্ষতি হয়। পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের আঙিনায় মাটিও দেবে যায়।

ঘটনার পর নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম গাবতলী এলাকায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন। তিনি জানান, জেলায় অর্ধশতাধিক আহত হওয়ার খবর রয়েছে এবং যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে পুলিশ সাধারণ মানুষের পাশে আছে ও নিরাপত্তায় সচেষ্ট।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের পলাশপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, ৪ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

1

সারভাইভাল আইল্যান্ড এশিয়া ২০২৬-এ ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন বেঙ্গল ফাইটার্স

2

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

3

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

4

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

5

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

6

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

7

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

8

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

9

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

10

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

11

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

12

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

13

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

14

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

15

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

16

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

17

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

18

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

19

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

20