নিউজ ডেস্ক
19 Novemberember 2025, 3:45 pm
অনলাইন সংস্করণ

এবারও বিজয় দিবসে প্যারেড নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Header Banner

আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে ঘিরে কোনো ধরনের অস্থিরতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, গত বছরের মতো এবারও বিজয় দিবসে প্যারেড অনুষ্ঠিত হবে না।

বুধবার সচিবালয়ে বিজয় দিবসের সামগ্রিক নিরাপত্তা পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর পরিস্থিতি অশান্ত হতে পারে—এমন আশঙ্কার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রায় ঘোষণার পর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। একইভাবে বিজয় দিবস উপলক্ষেও অস্থিতিশীলতার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি।

তার ভাষায়, “যেভাবে পূর্বে আয়োজনগুলো হয়েছে, এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। বরং অনেক দিক থেকে প্রস্তুতি আরও উন্নত। তবে গতবারের মতো এবারও প্যারেড থাকছে না।”

তিনি আশা প্রকাশ করেন—দেশের মানুষ যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে জাতীয় বিজয় দিবস উদযাপন করতে পারেন।

এদিকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই ডিবি পরিচয়ে একজন সাংবাদিককে তুলে নেওয়া ও পরে ফেরত দেওয়ার ঘটনাটি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি তিনি প্রথমবার শুনছেন। তিনি বলেন, “ঘটনাটি সম্পর্কে তদন্তের পর বিস্তারিত জানতে পারব।”

পুলিশের কোনো অনিয়ম হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি সংক্ষেপে বলেন, “আগে বিষয়টি যাচাই করি।”

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের পলাশপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, ৪ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

1

সারভাইভাল আইল্যান্ড এশিয়া ২০২৬-এ ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন বেঙ্গল ফাইটার্স

2

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

3

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

4

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

5

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

6

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

7

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

8

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

9

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

10

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

11

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

12

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

13

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

14

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

15

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

16

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

17

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

18

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

19

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

20