স্পোর্টস ডেস্ক
18 Novemberember 2025, 4:41 pm
অনলাইন সংস্করণ

২২ বছর পর ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

Header Banner

অবশেষে এলো সেই প্রতীক্ষার মুহূর্ত। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে গ্যালারি ডুবে গেল উল্লাসে। হামজা চৌধুরী লুটিয়ে পড়লেন মাঠে, শমিত শোম জড়িয়ে ধরলেন কিউবা মিচেলকে। এমন জয়ের স্বাদ পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ২২ বছর।
২০০৩ সালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে ভারতের বিপক্ষে এসেছিল শেষ জয়। আজ জাতীয় স্টেডিয়ামে যেন সেই মুন্নার আত্মাই ভর করেছিলেন শেখ মোরসালিনের ওপর। তাঁর গোলেই ভারতকে ১–০ ব্যবধানে হারাল বাংলাদেশ।

এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপ থেকে বাংলাদেশের মূলপর্বে যাওয়ার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল। আগের চার ম্যাচে দুটি ড্র, কোনো জয় নেই। তবুও সংবাদ সম্মেলনে জয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা—এবং সেটিই করে দেখালেন তাঁর দল। দীর্ঘদিনের সমালোচনার বোঝা নামল তাঁর কাঁধ থেকে। হামজা–শমিতকে নিয়ে জিততে না পারায় অনেক কথা শুনতে হয়েছিল তাঁকে, কিন্তু কখনো বিশ্বাস হারাননি।

বিশ্বাস হারাননি খেলোয়াড়রাও। বিশেষ করে মোরসালিন। নেপাল ম্যাচে চোটের কারণে খেলতে না পারলেও ভারত ম্যাচের আগে দুদিন টানা অনুশীলন করেছিলেন। মাঠে ফিরেই গোল করতে সময় নিলেন মাত্র ১১ মিনিট। নিজেদের অর্ধ থেকে বল পেয়ে বাঁ দিক দিয়ে ছুটলেন রাকিব হোসেন। আকাশ মিশ্রকে পেছনে ফেলে আড়াআড়ি পাস পাঠালেন বক্সে। এক স্পর্শে গুরপ্রীত সিং সান্ধুর দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে দিলেন মোরসালিন। বাংলাদেশের জার্সিতে ২১ ম্যাচে এটি তাঁর সপ্তম গোল।

১৪ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও সান্ধু রাকিবের ক্রস আটকান। এরপর আসে প্রথম ধাক্কা—২৭ মিনিটে তারিক কাজী আহত হলে বদলি হিসেবে নামেন শাকিল আহাদ তপু।

৩১ মিনিটে বড় বিপদ থেকে রক্ষা করেন হামজা চৌধুরী। গোলরক্ষক মিতুল ভুল করে বল তুলে দেন লালিয়ানজুয়ালা চাংতের কাছে। তাঁর নেওয়া শট হেড করে কর্নারে পাঠিয়ে দেন হামজা।

এক পর্যায়ে উত্তেজনাও ছড়িয়ে পড়ে মাঠে। তপু বর্মণ ও নিখিল প্রভুর ধাক্কাধাক্কিতে দুজনকেই হলুদ কার্ড দেখতে হয়।

প্রথমার্ধে দারুণ খেলেন হামজা। মাঝমাঠে কিংবা রক্ষণে—প্রতিটি চ্যালেঞ্জে সফল ছিলেন তিনি। ফলে বাংলাদেশ বিরতিতে যায় ১–০ তে এগিয়ে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার প্রাণান্ত চেষ্টা চলে ভারতের। পরপর আক্রমণে বিপদে পড়ে বাংলাদেশ। ৪৯ মিনিটে রাহুল ভেকের হেড বাইরে যায়, চার মিনিট পর মহেশ সিংয়ের ভলিও একই ভাগ্য বরণ করে।

মাঝমাঠ দখলে নিয়ে ভারত চাপ বাড়াচ্ছিল। ক্লান্ত হয়ে পড়ায় মোরসালিনকে বদলি করে ৭১ মিনিটে মাঠে নামানো হয় শাহরিয়ার ইমনকে। ৭৯ মিনিটে শাকিলের শট সহজেই আটকান সান্ধু। দুই মিনিট পর ইমনের ক্রসে ফয়সাল ফাহিমের হেড সন্দেশ ঝিঙ্গনের গায়ে লেগে না গেলে হয়তো গোল পেয়ে যেত বাংলাদেশ।

শেষদিকে ভারতের একের পর এক আক্রমণে হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আবারও কি শেষ মুহূর্তে ভেঙে পড়বে স্বপ্ন? কিন্তু না—এবার দেয়াল হয়ে দাঁড়ালেন মিতুল। শুরুতে করা ভুল ঠিক করে ম্যাচের শেষ অংশে অসাধারণ সেভে অক্ষত রাখলেন বাংলাদেশের জাল।

ফলাফল—২২ বছর পর ভারতের বিরুদ্ধে প্রাপ্তি, গ্যালারি জুড়ে ‘বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগান আর সমর্থকদের চোখে তৃপ্তির ঝিলিক।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

1

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

2

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

3

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

4

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

5

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

6

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

7

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

8

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

9

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

10

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

11

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

12

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

13

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

14

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

15

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

16

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

17

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

18

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সুখবর দিলেন ফিফা সভাপতি

19

২০ বছর পর বরিশাল সফরে তারেক রহমান, ২৬ জানুয়ারি বেলস পার্কে বিএনপির জনসভা

20