আন্তর্জাতিক ডেস্ক
19 Novemberember 2025, 5:13 pm
অনলাইন সংস্করণ

পুরনো ভিডিওকে “ডেপুটি প্রেস সেক্রেটারির ওপর হামলা” শিরোনাম প্রচার ভারতীয় মিডিয়া

Header Banner

সাম্প্রতিক সময়ে সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিওকে কেন্দ্র করে ভারতের কয়েকটি আঞ্চলিক টিভি চ্যানেলের বিরুদ্ধে বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিকর এবং যাচাইবিহীন সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে। বিশেষ করে Republic Bangla এবং Kolkata 24×7–এর প্রচার নিয়ে বাংলাদেশি ও ভারতীয় নেটিজেনদের মধ্যে সমালোচনা বাড়ছে।

অভিযোগ করা হচ্ছে, বাইকার ও এক গাড়িচালকের মধ্যে বহুদিন আগের সংঘর্ষের একটি ভিডিও Kolkata 24×7 সাম্প্রতিক ঘটনার মতো উপস্থাপন করেছে। সেই পুরনো ভিডিওটিকেই তারা “হাসিনা রায়ে উত্তেজনা! ইউনুস সরকারের ডেপুটি প্রেস সেক্রেটারির ওপর হামলা” শিরোনাম দিয়ে প্রচার করেছে, যদিও ভিডিওটির প্রকৃত ঘটনার সঙ্গে এই দাবির কোনো মিল পাওয়া যায়নি। শিরোনামটি প্রকাশের পর সামাজিকমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং দর্শকদের বড় একটি অংশ বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিমূলক প্রচার বলে দাবি করেন।

একই ধরনের অভিযোগ Republic Bangla এবং কলকাতাভিত্তিক আরও কয়েকটি চ্যানেলের বিরুদ্ধেও উঠেছে। সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের মতে, এসব চ্যানেল পুরনো ভিডিও নতুন বলে প্রচার করছে, যাচাই ছাড়া রাজনৈতিক দাবি দিচ্ছে এবং বাংলাদেশ সম্পর্কে অতিরঞ্জিত বা বিকৃত তথ্য উপস্থাপন করছে।

মিডিয়া বিশেষজ্ঞরা বলেন, তথ্য যাচাই না করে এমন সংবাদ প্রচার সাংবাদিকতার মানহ্রাস ঘটায়। তাদের মতে, পুরনো বা অপ্রাসঙ্গিক ভিডিওকে নতুন ঘটনার মতো উপস্থাপন করা দর্শকদের বিভ্রান্ত করে এবং দুই দেশের মানুষের মধ্যেও ভুল বোঝাবুঝির ঝুঁকি বাড়ায়।

এত সমালোচনার পরও সংশ্লিষ্ট কোনো চ্যানেল এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, যা বিতর্ককে আরও বাড়িয়ে তুলছে।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারভাইভাল আইল্যান্ড এশিয়া ২০২৬-এ ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন বেঙ্গল ফাইটার্স

1

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

2

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

3

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

4

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

5

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

6

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

7

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

8

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

9

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

10

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

11

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

12

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

13

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

14

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

15

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

16

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

17

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

18

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

19

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সুখবর দিলেন ফিফা সভাপতি

20