নিউজ ডেস্ক
28 Octoberober 2025, 12:29 pm
অনলাইন সংস্করণ

ডেঙ্গুর আক্রমনে না ফেরার দেশে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী

Header Banner

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বাংলাদেশের কোরআন প্রতিযোগিতার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন হাফেজ সাইফুর রহমান ত্বকী। মাত্র ২৫ বছর বয়সেই এই তিনবারের বিশ্বজয়ী হাফেজ চলে গেলেন না ফেরার দেশে। প্রাণঘাতী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি মঙ্গলবার সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি লাইফ সাপোর্টে ছিলেন বলে নিশ্চিত করেছেন তাঁর শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী

হাফেজ ত্বকী শৈশবেই মারকাযুত তাহফিজ মাদরাসা থেকে হিফজুল কোরআন সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি দেশের বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় একের পর এক সাফল্য অর্জন করেন। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পতাকা উঁচু করে তোলেন একাধিকবার।
২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশকে বিশ্ব দরবারে গৌরবান্বিত করেন তিনি। এরপর কুয়েত ও বাহরাইনেও তিনি কোরআন তিলাওয়াতে বিজয়ের মুকুট অর্জন করেন, যা বাংলাদেশি হিসেবে ছিল এক অনন্য কীর্তি।

সম্প্রতি ত্বকী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাঁর শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার গুরুতর অবনতি হলে তাঁকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে যান এই তরুণ হাফেজ।

২০০০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন হাফেজ সাইফুর রহমান ত্বকী। তাঁর বাবা মাওলানা বদিউল আলম স্থানীয় একটি মাদরাসার শিক্ষক। ত্বকীর মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষকমণ্ডলীর মধ্যে নেমে এসেছে গভীর শোক।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ত্বকীর মৃত্যুতে শোকের ঢল নেমেছে। অনেকে তাঁকে “বাংলাদেশের কোরআনের তারকা” বলে স্মরণ করছেন এবং তাঁর জন্য দোয়া কামনা করছেন।

বিশ্বজয়ী এই তরুণ হাফেজের মৃত্যু নিঃসন্দেহে দেশের ধর্মীয় অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি। তাঁর কণ্ঠের তিলাওয়াত আজও অনেকের হৃদয়ে অনুরণিত—চিরকাল থাকবে স্মৃতিতে, শ্রদ্ধায় ও ভালোবাসায়।

চ্যানেল ২৫ বাংলা/তৌহিদ

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারভাইভাল আইল্যান্ড এশিয়া ২০২৬-এ ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন বেঙ্গল ফাইটার্স

1

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

2

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

3

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

4

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

5

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

6

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

7

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

8

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

9

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

10

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

11

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

12

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

13

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

14

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

15

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

16

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

17

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

18

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

19

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সুখবর দিলেন ফিফা সভাপতি

20