স্পোর্টস ডেস্ক
18 Novemberember 2025, 11:51 am
অনলাইন সংস্করণ

২২ বছর ধরে না-ফেরা জয়,আজ কি ভারতকে ঘুম ভাঙাবে বাংলাদেশ?

Header Banner

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ২০০৩ সালের ১৮ জানুয়ারি অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই ঐতিহাসিক জয়ের পর দুই দশকের বেশি সময় কেটে গেছে। এরপরের ২২ বছরে দুই দল মুখোমুখি হয়েছে ১০ বার—৬ ম্যাচ ড্র হলেও বাংলাদেশ হেরেছে ৪টিতে। সর্বশেষ মুখোমুখি লড়াইটি হয় চলতি বছরের ২৫ মার্চ, শিলংয়ে, যা শেষ হয়েছিল গোলশূন্য ড্রয়ে।

আজ, ১৮ নভেম্বর ২০২৫—এক দীর্ঘ বিরতির পর আবারও ঢাকায় বাংলাদেশ ও ভারত মুখোমুখি হতে যাচ্ছে। মঙ্গলবার রাত ৮টায় এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে দুই দল খেলবে নিজেদের পঞ্চম ম্যাচ। আন্তর্জাতিক অঙ্গনে এটি দুই দলের ৩০তম সাক্ষাৎ।

২০০৩ সালের সেই ম্যাচে মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে জয় পায় বাংলাদেশ। ৭১ মিনিটে কাঞ্চনের গোলে এগিয়ে গেলেও ৮১তম মিনিটে ভারতের আলভিতো ম্যাচে সমতা ফেরান। অতিরিক্ত সময়ে বাম দিক থেকে মুন্নার দুর্দান্ত শট জাল খুঁজে নেয়, যা বাংলাদেশকে পৌঁছে দেয় ফাইনালে এবং পরবর্তীতে মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়ে সাফ শিরোপা জেতে লাল-সবুজরা—যা এখনো দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশের একমাত্র বড় অর্জন।

আন্তর্জাতিক ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশের সাফল্য খুব বেশি নয়। দুই দলের প্রথম লড়াই হয়েছিল ১৯৭৮ সালের ব্যাংকক এশিয়ান গেমসে, যেখানে ৩-০ গোলে জয়ী হয়েছিল ভারত। ৪৭ বছরে হওয়া ২৯ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র তিনবার; ভারত জয় পেয়েছে ১৩টি, আর বাকি ১৩টি শেষ হয়েছে ড্রয়ে।

বাংলাদেশের প্রথম জয় আসে ১৯৯১ সালে এসএ গেমসে, রুমি রিজভী করিমের জোড়া গোলে। এরপর ১৯৯৯ সালের কাঠমান্ডু এসএম গেমস ও ২০০৩ সালের সাফ সেমিফাইনালে ভারতকে হারায় বাংলাদেশ। ওই দুই জয়ের টুর্নামেন্টেই স্বর্ণ ও শিরোপা জেতে লাল-সবুজরা।

২২ বছর পর আবার ভারতকে হারানোর প্রত্যাশা করছে বাংলাদেশ। দলের শক্তি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি—হামজা দেওয়ান চৌধুরী ও শামিত সোমরা দলে এনে দিয়েছেন নতুন প্রাণ। যদিও দুই দলই এবার ইতোমধ্যে বাছাই থেকে ছিটকে গেছে, তবু মর্যাদার লড়াই বলেই ম্যাচের গুরুত্ব অটুট।

বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর হামজা ৬ ম্যাচে চার গোল করে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হয়েছেন। অন্যদিকে ভারত পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে আসতে পারেনি। অন্তত পাঁচজন খেলোয়াড়ের অভিষেকের সম্ভাবনা রয়েছে। মোহনবাগানের কোনো খেলোয়াড়কেই দলে নেননি নতুন প্রধান কোচ খালিদ জামিল, যিনি ২০১১ সালের পর আবার কোনো স্থানীয় কোচ হিসেবে ভারতকে কোচিং করাচ্ছেন।

বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জানিয়েছেন, শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ এবং জয়ের সুযোগ কাজে লাগানোর চেষ্টা করা হবে। যদি আজ বাংলাদেশ জয় পায়, তাহলে দুই দশকের অপেক্ষার অবসান ঘটবে আবারও।

২০১৯ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে মতো এবারও বাংলাদেশ এখনও জয়ের দেখা পায়নি। চার ম্যাচে দুটি ড্র নিয়ে টিকে আছে লাল-সবুজরা।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারভাইভাল আইল্যান্ড এশিয়া ২০২৬-এ ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন বেঙ্গল ফাইটার্স

1

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

2

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

3

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

4

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

5

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

6

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

7

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

8

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

9

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

10

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

11

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

12

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

13

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

14

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

15

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

16

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

17

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

18

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

19

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সুখবর দিলেন ফিফা সভাপতি

20