নিউজ ডেস্ক
16 Novemberember 2025, 12:37 pm
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা, তিনজন আটক

Header Banner

লক্ষ্মীপুর সদর উপজেলার লতিফপুর এলাকায় বিএনপি নেতা আবুল কালাম জহিরকে গুলি করে হত্যার ঘটনার পরদিন রবিবার (১৬ নভেম্বর) দিনজুড়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। বিকেল পাঁচটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

আটক ব্যক্তিরা হলেন—লতিফপুরের ইমন হোসেন (২১), আলমগীর হোসেন (৪০) এবং হুসাইন কবির সেলিম (৫০)।

নিহত আবুল কালাম জহির (৪০) চন্দ্রগঞ্জ পশ্চিম লতিফপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

হত্যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর–৩ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ঘটনাটি নিন্দা জানিয়ে বলেন—এটি পরিকল্পিত হত্যা। তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়েজুল আজীম নোমান জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা—মাদক ব্যবসা ও স্থানীয় প্রতিদ্বন্দ্বিতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মূল অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের পরিবার অভিযোগ করে বলছে—‘ছোট কাউছার’ ও তার সহযোগীরা হত্যার সঙ্গে জড়িত। তাদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি তুলেছেন স্বজনরা।

পুলিশ জানায়, ছোট কাউছারের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা এবং দণ্ড রয়েছে। নিহত জহিরের বিরুদ্ধেও মাদক সংশ্লিষ্ট কয়েকটি মামলা ছিল।

গত শনিবার রাত সাড়ে আটটার দিকে চন্দ্রগঞ্জের মোস্তাফার দোকান এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা প্রথমে জহিরকে লক্ষ্য করে গুলি চালায়, পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও আরও গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, জহির ও ছাত্রদল–সংশ্লিষ্ট ছোট কাউছার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে সংঘাত চলছিল।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

1

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

2

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

3

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

4

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

5

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

6

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

7

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

8

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

9

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

10

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

11

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

12

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

13

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

14

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

15

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

16

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

17

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

18

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সুখবর দিলেন ফিফা সভাপতি

19

২০ বছর পর বরিশাল সফরে তারেক রহমান, ২৬ জানুয়ারি বেলস পার্কে বিএনপির জনসভা

20