নিউজ ডেস্ক
17 Novemberember 2025, 10:22 am
অনলাইন সংস্করণ

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল

Header Banner

বাংলাদেশে গত বছরের জুলাই–অগাস্টের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেছে। পাঁচটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন। বেঞ্চে ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায় ঘোষণার সময় আদালতে নিহতদের পরিবারের সদস্য এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। শুনানিতে অডিও–ভিডিওসহ বিভিন্ন প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়। বিভিন্ন সাক্ষীর বয়ান এবং ঘটনার সময় সংঘটিত সহিংসতার তথ্য আদালতে তুলে ধরা হয়।

মামলায় তিনজনকে আসামি করা হয়। তাদের মধ্যে দুইজন বর্তমানে পলাতক অবস্থায় রয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে উসকানি, মারণাস্ত্র ব্যবহার, হত্যাকাণ্ড এবং লাশ পোড়ানোর ঘটনা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এক জনকে মৃত্যুদণ্ড, আর সাবেক পুলিশ কর্মকর্তা একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার সাক্ষ্যগ্রহণ চলতি বছরের ৩ আগস্ট শুরু হয় এবং ৮ অক্টোবর শেষ হয়। এরপর ২৩ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। মামলায় মোট ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন।

আনুষ্ঠানিক অভিযোগপত্রে তথ্যসূত্র, জব্দতালিকা, দালিলিক প্রমাণ এবং শহীদদের তালিকার বিস্তারিত বিবরণ অন্তর্ভুক্ত ছিল।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

1

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

2

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

3

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

4

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

5

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

6

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

7

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

8

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

9

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

10

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

11

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

12

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

13

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

14

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

15

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

16

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

17

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

18

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সুখবর দিলেন ফিফা সভাপতি

19

২০ বছর পর বরিশাল সফরে তারেক রহমান, ২৬ জানুয়ারি বেলস পার্কে বিএনপির জনসভা

20