নিউজ ডেস্ক
28 Octoberober 2025, 10:13 am
অনলাইন সংস্করণ

আওয়ামী কর্মী নিয়ে মনোনয়ন আনতে নয়াপল্টনে নাসরিন!

Header Banner

বরিশাল মহানগর বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে সম্প্রতি কয়েকটি বিলবোর্ডে “শাহিন কলি” নামে এক ব্যক্তিকে বরিশাল সদর আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার করার ঘটনায়।

নগরজুড়ে ছড়িয়ে পড়া এসব বিলবোর্ডে উল্লেখ করা হয়েছে—শাহিন কলি বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়কের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তবে এই শাহিন কলি আসলে আওয়ামী লীগ ঘরানার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ উঠেছে।

বিএনপির এক তৃণমূল কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “২০১৮ সালের সিটি করপোরেশন নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের এনায়েতউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী টুটুল বাহিনীর প্রধান ইয়ার সিকদারের নেতৃত্বে হামলার ঘটনায় শাহিন কলিও সক্রিয়ভাবে অংশ নেয়। সে সময় আমরা অনেকেই আহত হই—ওয়ার্ড বিএনপির নেতা মাসুদ ফকির, সহিদ ভাই, চুন্নু ভাইসহ অনেকে। এমন একজন আওয়ামীপন্থী লোক আজ বিএনপির আশ্রয়ে আসছে—এটা আমাদের জন্য লজ্জার।”

তিনি আরও বলেন, “বরিশাল মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের প্রতি অনুরোধ—এমন বিভ্রান্তিকর কর্মকাণ্ড যেন দলের ভাবমূর্তি নষ্ট না করে। তৃণমূল কর্মীরা সবসময় দলের স্বার্থে কাজ করে, কিন্তু যদি এভাবে আওয়ামী কর্মীদের আশ্রয় দেওয়া হয়, তাহলে সাধারণ নেতাকর্মীরা প্রতিবাদে নামতে বাধ্য হবে।”

অভিযোগে আরও বলা হয়, শাহিন কলি বর্তমানে বরিশাল মহানগর শ্রমিকলীগের একজন নেতা হয়েও বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে যাতায়াত করছেন। বিষয়টি শহরজুড়ে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত হয়ে উঠেছে।

তৃণমূল নেতারা আহ্বান জানিয়েছেন, “দল যদি সত্যিই পরিবর্তন চায়, তাহলে আওয়ামী প্রভাবমুক্ত হয়ে যোগ্য ও পরীক্ষিত নেতাদেরই অগ্রাধিকার দিতে হবে। তৃণমূলের কর্মীরা নিজের স্বার্থ নয়—দলের স্বার্থই আগে দেখে।”

বিঃ দ্রঃ — বরিশাল মহানগর শ্রমিকলীগ নেতা শাহিন কলি সম্পর্কিত বিষয়টি নিয়ে তৃণমূল বিএনপি নেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

1

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

2

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

3

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

4

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

5

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

6

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

7

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

8

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

9

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

10

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

11

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

12

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

13

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

14

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

15

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

16

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

17

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

18

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সুখবর দিলেন ফিফা সভাপতি

19

২০ বছর পর বরিশাল সফরে তারেক রহমান, ২৬ জানুয়ারি বেলস পার্কে বিএনপির জনসভা

20