নিউজ ডেস্ক
17 Novemberember 2025, 7:35 am
অনলাইন সংস্করণ

ঢাকা কলেজ শিক্ষার্থীদের বুলডোজার মিছিল ধানমন্ডি ৩২ অভিমুখে

Header Banner

চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার দিন আজ সোমবার (১৭ নভেম্বর)। এদিনকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা বিরাজ করছে।

সকালে জানা যায়, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের দিকে দুটি বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকা কলেজের শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ ছাড়া শেখ হাসিনার কঠোর শাস্তির দাবিতে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা কলেজের মূল ফটক থেকে বের হওয়া মিছিলে বুলডোজারসহ অংশগ্রহণকারীরা ধানমন্ডি ৩২-এর দিকে অগ্রসর হন।

এর আগে কলেজ ফটকের সামনে শিক্ষার্থী ও জনসাধারণ বিক্ষোভ সমাবেশ করেন এবং প্রতীকী কুশপুত্তলিকা দাহের মাধ্যমে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা বিচারের রায়ের দিনে পুরোনো রাজনৈতিক প্রভাবমুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়ে নানা স্লোগান দেন।


আয়োজকদের দাবি, রায় ঘোষণার পর ধানমন্ডি ৩২ নম্বর এলাকার ঐতিহাসিক স্থাপনা পুনর্নির্মাণ বা সংস্কারের মাধ্যমে একটি উন্মুক্ত মাঠ বা জনউপযোগী স্থানে রূপান্তরের ইচ্ছা প্রকাশ করেছেন তারা।

ঢাকা কলেজের শিক্ষার্থী জাহিদ হোসেন বলেন, “মানবতাবিরোধী অপরাধের বিচার যেন যথাযথভাবে সম্পন্ন হয়, সেই প্রত্যাশা থেকেই আমাদের আজকের কর্মসূচি।”

প্রতিবাদকারীরা আরও জানান, দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতা ও কর্তৃত্ববাদী আচরণের অবসান ঘটিয়ে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার দাবিই তাদের মূল লক্ষ্য।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

1

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

2

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

3

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

4

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

5

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

6

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

7

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

8

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

9

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

10

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

11

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

12

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

13

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

14

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

15

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

16

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

17

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

18

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সুখবর দিলেন ফিফা সভাপতি

19

২০ বছর পর বরিশাল সফরে তারেক রহমান, ২৬ জানুয়ারি বেলস পার্কে বিএনপির জনসভা

20