বরিশাল প্রতিনিধি
15 Novemberember 2025, 5:49 pm
অনলাইন সংস্করণ

নথুল্লাবাদ বাস টার্মিনালে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত বহু বাস

Header Banner

বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, বিএম কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী টার্মিনালে ঢুকে একের পর এক বাসে হামলা চালিয়ে শতাধিক যানবাহন ভাঙচুর করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যার দিকে টার্মিনাল এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে। রাত সাড়ে ৯টা পর্যন্ত ঘটনাস্থলে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ভাঙচুর চলছিল বলে জানা যায়।

শিক্ষার্থীদের দাবি, তারা টার্মিনালে পৌঁছালে পরিবহন শ্রমিকদের হামলায় তাদের প্রায় ২৫ জন সহপাঠী আহত হয়। তবে শ্রমিকদের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরিবহন শ্রমিক নেতা আরজু মৃধা বলেন, কলেজ বন্ধ থাকা সত্ত্বেও হাফ ভাড়া দেওয়ার বিষয়ে বরিশাল–মুলাদী রুটে এক শিক্ষার্থীর সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। পরে সন্ধ্যায় কয়েকশ শিক্ষার্থী স্ট্যান্ডে এসে বহু বাসে ভাঙচুর চালায় এবং উপস্থিত ১৫–২০ জন শ্রমিককে মারধর করে আহত করে।

অন্যদিকে, বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, হাফ ভাড়া তাদের অধিকার। মুলাদী থেকে বরিশালে ফেরার পথে এক শিক্ষার্থীকে শ্রমিকরা হাফ ভাড়া দিতে চাইলে অপমান ও শারীরিক নির্যাতন করে। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা নথুল্লাবাদ স্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ জানানোর একপর্যায়ে শ্রমিকরা তাদের ওপর হামলা চালায়, যাতে প্রায় ২০–২৫ জন আহত হন।

ঘটনার বিষয়ে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি মামুন উল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সংঘর্ষ থামাতে কাজ চলছে।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের পলাশপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, ৪ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

1

সারভাইভাল আইল্যান্ড এশিয়া ২০২৬-এ ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন বেঙ্গল ফাইটার্স

2

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

3

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

4

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

5

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

6

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

7

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

8

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

9

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

10

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

11

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

12

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

13

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

14

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

15

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

16

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

17

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

18

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

19

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

20