নিউজ ডেস্ক
5 Februaryruary 2026, 2:23 pm
অনলাইন সংস্করণ

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা
আসন্ন নির্বাচন উপলক্ষ্যে রাজধানীতে মোতায়েনরত সেনাসদস্যদের প্রতি সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান

Header Banner

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে রাজধানীতে সেনা মোতায়েন কার্যক্রম তদারকি করতে ঢাকা মহানগরের একটি গুরুত্বপূর্ণ সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি নির্বাচনকালীন নিরাপত্তা, শৃঙ্খলা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় নিয়ে সামরিক ও বেসামরিক প্রশাসনের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়াম, গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্পে পৌঁছে প্রথমে মোতায়েনকৃত সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান। পরে জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি সামরিক কর্মকর্তা, ঢাকা মহানগরের প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

আসন্ন নির্বাচন উপলক্ষ্যে রাজধানীতে মোতায়েনরত সেনাসদস্যদের প্রতি সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা, দায়িত্ব বণ্টন, সমন্বয় কৌশল এবং মাঠপর্যায়ের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেনাপ্রধান সকল বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের ওপর জোর দেন। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে দেশের মানুষের আস্থা অটুট রাখতে হলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

এ সময় তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় মাঠে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সেনা মোতায়েন কার্যক্রমের অগ্রগতি, লজিস্টিক সহায়তা, টহল পরিকল্পনা এবং সমন্বয় ব্যবস্থার বিষয়েও খোঁজ নেন তিনি।

পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; সেনাসদর, ঢাকা ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকার বিভাগীয় কমিশনার, বিভিন্ন জেলার প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরাও সভায় অংশ নেন।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত সব সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করতে গত ২২ জানুয়ারি ২০২৬ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে মতবিনিময় সভা করে আসছেন সেনাপ্রধান। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, বগুড়া, বরিশাল, যশোর, কক্সবাজার, সিলেট, ঘাটাইল ও সাভারসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন।

নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতি জোরদার এবং সব বাহিনীর সমন্বিত তৎপরতা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন ও মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

1

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

2

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

3

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

4

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

5

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

6

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

7

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

8

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

9

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

10

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

11

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

12

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

13

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

14

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

15

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

16

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

17

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

18

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সুখবর দিলেন ফিফা সভাপতি

19

২০ বছর পর বরিশাল সফরে তারেক রহমান, ২৬ জানুয়ারি বেলস পার্কে বিএনপির জনসভা

20