
আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৮টা ৩০ মিনিটে ট্যাম্পু, মাহেন্দ্রা, সিএনজি, আলফা ও অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ২১৮১ (খুলনা)-এর কমিটির নেতৃবৃন্দ বরিশাল বিমানবন্দর থানা-এর কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পরিবহন খাতের সার্বিক পরিস্থিতি, সড়কে শৃঙ্খলা রক্ষা, শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা অত্যন্ত জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন—সভাপতি মোঃ কামাল হোসেন, বরিশাল জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারেক, সহ-সভাপতি পারভেজ খান মুন, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মেহেদী, সহ-সাধারণ সম্পাদক মোঃ মিলন মোল্লা, কোষাধ্যক্ষ মোঃ সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ চুন্নু সিকদার, প্রচার সম্পাদক মোঃ নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আঃ সালাম, লাইন সম্পাদক মোঃ সোহাগ সিকদার, কার্যনির্বাহী সদস্য মোঃ আলামিন, কার্যনির্বাহী সদস্য মোঃ নয়ন হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মকর্তা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, প্রশাসন ও শ্রমিক সংগঠন একসঙ্গে কাজ করলে নগরীতে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। সৌজন্য সাক্ষাতের সময় মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
Comment