
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ রোববার (১৪ ডিসেম্বর) আকাশ প্রধানত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ছয় ঘণ্টা এ অঞ্চলে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রাজধানীতে উত্তর কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অফিসের তথ্যে জানা গেছে, আজ ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয় ৮৩ শতাংশ। গতকাল রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬ দশমিক ৫ ডিগ্রিতে।
এদিকে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাতের তথ্য পাওয়া যায়নি।
অপরদিকে, সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে দেশের সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকবে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
Comment