বরিশাল ব্যুরো
24 May 2026, 9:31 am
অনলাইন সংস্করণ

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

রুপাতলিতে বিএনপির রাজনৈতিক পরিস্থিতি ও ত্যাগী নেতাকর্মীদের সংকট

Header Banner

রুপাতলি এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন। স্থানীয় একাধিক ত্যাগী নেতাকর্মীর অভিযোগ, কিছু কতিপয় বিএনপি নেতা নিজেদের স্বার্থ হাসিল এবং ব্যক্তিগত অবস্থান শক্ত করতে গিয়ে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন, যার ফলে পরোক্ষভাবে আওয়ামী লীগের অবস্থান আরও সুসংহত হচ্ছে। এতে দীর্ঘদিন ধরে মাঠে থাকা ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত ও কোণঠাসা হয়ে পড়ছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও তৃণমূল কর্মীদের ভাষ্য অনুযায়ী, রুপাতলিতে বর্তমানে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দলের আদর্শ ও সংগ্রামের রাজনীতি পেছনে পড়ে যাচ্ছে। অভিযোগ উঠেছে, কিছু নেতা দলীয় ঐক্য বজায় রাখার পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি, গ্রুপিং এবং সুবিধাভোগী চক্র গঠনে বেশি মনোযোগ দিচ্ছেন। এর ফলেই দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা কর্মীদের মূল্যায়ন কমে যাচ্ছে এবং নতুন করে হতাশা সৃষ্টি হচ্ছে তৃণমূল পর্যায়ে।

একাধিক নেতাকর্মীর দাবি, “যারা দুঃসময়ে দলের জন্য কাজ করেছে, মামলা-হামলা সহ্য করেছে, আজ তারাই অবমূল্যায়নের শিকার। অথচ সুযোগসন্ধানী কিছু ব্যক্তি দলের গুরুত্বপূর্ণ অবস্থানে এসে প্রকৃত নেতাকর্মীদের দূরে ঠেলে দিচ্ছেন।” তাদের মতে, এই পরিস্থিতি চলতে থাকলে দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়তে পারে।

এদিকে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, যদি এখনই দলের নীতি নির্ধারকরা কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনেন এবং বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে ভবিষ্যতে বিএনপি বড় ধরনের কর্মী সংকটে পড়তে পারে। তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়তে থাকলে সংগঠনের কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

রাজনৈতিক সচেতন মহলের মতে, একটি দলের শক্তি নির্ভর করে তার তৃণমূল কর্মীদের ওপর। সেই কর্মীরাই যদি নিজেদের অবমূল্যায়িত মনে করেন, তবে সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়া স্বাভাবিক। তাই সময় থাকতে দলের অভ্যন্তরীণ সমস্যা সমাধান, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

1

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

2

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

3

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

4

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

5

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

6

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

7

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

8

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

9

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

10

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

11

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

12

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

13

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

14

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

15

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

16

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

17

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

18

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সুখবর দিলেন ফিফা সভাপতি

19

২০ বছর পর বরিশাল সফরে তারেক রহমান, ২৬ জানুয়ারি বেলস পার্কে বিএনপির জনসভা

20