নিউজ ডেস্ক
14 Decemberember 2025, 4:58 am
অনলাইন সংস্করণ

ওসমান হাদীর ওপর গুলির প্রতিবাদের মানববন্ধন শেষে উত্তরাে কুপিয়ে জখম দুই সদস্য

ওসমান হাদীর ওপর গুলির প্রতিবাদের মানববন্ধন শেষে উত্তরাে কুপিয়ে জখম দুই সদস্য

Header Banner

রাজধানীর উত্তরা এলাকায় জুলাই রেভেলস সংগঠনের দুই কর্মীর ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর আহত করা হয়। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা ৪ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংগঠন সূত্রে জানা যায়, ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচি শেষে ফেরার সময় দুর্বৃত্তরা ওই দুই সদস্যকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এতে দুইজনই মারাত্মকভাবে আহত হন।

পরে স্থানীয় বাসিন্দা ও সংগঠনের অন্যান্য সদস্যরা আহতদের উদ্ধার করে উত্তরার ৬ নম্বর সেক্টরে অবস্থিত ইউএসবি স্পেশালাইজড হাসপাতাল (রাজউক কলেজ সংলগ্ন)-এ ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।

ঘটনার খবর পেয়ে উত্তরা পূর্ব থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, ‘দুই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। প্রয়োজনে ঢামেকে স্থানান্তরের প্রস্তুতি রয়েছে।’

তিনি আরও জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে। হামলার পেছনের উদ্দেশ্য এবং জড়িতদের পরিচয় উদ্ঘাটনে কাজ চলছে।

এই ঘটনার পর উত্তরা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের পলাশপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, ৪ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

1

সারভাইভাল আইল্যান্ড এশিয়া ২০২৬-এ ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন বেঙ্গল ফাইটার্স

2

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

3

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

4

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

5

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

6

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

7

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

8

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

9

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

10

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

11

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

12

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

13

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

14

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

15

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

16

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

17

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

18

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

19

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

20