নিউজ ডেস্ক
12 Decemberember 2025, 10:00 am
অনলাইন সংস্করণ

ঢাকা-৮ নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করেছে সন্ত্রাসীরা

ঢাকা-৮ নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করেছে সন্ত্রাসীরা

Header Banner

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, আহত প্রার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, মোটরসাইকেলযোগে তিনজন দুর্বৃত্ত বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “দুপুর ২টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।”

ডিসি মাসুদ আলম আরও বলেন, “আমরা শুনেছি গুলি ওসমান হাদির মাথায় লেগেছে। তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকরা বিস্তারিত জানালে তা আমাদেরও জানানো হবে।”

বর্তমানে আহত প্রার্থীর শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালের পক্ষ থেকে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পুলিশ ঘটনার পেছনের কারণ ও অপরাধীদের শনাক্ত করতে তৎপর রয়েছে।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের পলাশপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, ৪ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

1

সারভাইভাল আইল্যান্ড এশিয়া ২০২৬-এ ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন বেঙ্গল ফাইটার্স

2

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

3

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

4

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

5

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

6

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

7

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

8

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

9

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

10

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

11

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

12

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

13

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

14

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

15

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

16

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

17

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

18

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

19

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

20