নিউজ ডেস্ক
31 Decemberember 2025, 4:41 pm
অনলাইন সংস্করণ

মারা গেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান

Header Banner

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মাহমুদুল হাসান ইন্তেকাল করেছেন। বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে রাজধানীতে তাঁর নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টাঙ্গাইল-৫ আসনের এই সাবেক সংসদ সদস্যের বয়স হয়েছিল ৯০ বছর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৩৬ সালে টাঙ্গাইল জেলার মাকোরকোল গ্রামে জন্মগ্রহণ করা মাহমুদুল হাসান দীর্ঘদিন ধরে রাজনীতি ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাঁর রাজনৈতিক জীবনে তিনি মোট চারবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিএনপি সরকারের সময়েও তিনি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ভূমিকা পালন করেন।

রাজনৈতিক অঙ্গনে তাঁর যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচনের মাধ্যমে। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হন। এছাড়া ২০১২ সালের উপনির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে টাঙ্গাইলসহ দেশের রাজনৈতিক মহলে শোকের আবহ সৃষ্টি হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা বলেন, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ছিলেন একজন সৎ, নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও সমাজসেবক। শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান টাঙ্গাইলবাসী চিরদিন স্মরণ করবে।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের পলাশপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, ৪ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

1

সারভাইভাল আইল্যান্ড এশিয়া ২০২৬-এ ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন বেঙ্গল ফাইটার্স

2

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

3

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

4

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

5

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

6

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

7

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

8

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

9

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

10

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

11

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

12

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

13

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

14

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

15

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

16

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

17

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

18

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

19

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

20