স্পোর্টস ডেস্ক
17 Januaryuary 2026, 7:07 am
অনলাইন সংস্করণ

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সুখবর দিলেন ফিফা সভাপতি

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সুখবর দিলেন ফিফা সভাপতি
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো । ছবি: সংগৃহীত

Header Banner

আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। ইতিহাসে প্রথমবার ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত এই মহাযজ্ঞ শুরুর অপেক্ষায় এখন মাত্র কয়েক মাস। সময় যত ঘনিয়ে আসছে, বিশ্বজুড়ে ততই বাড়ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’–এর উন্মাদনা।

বিশ্বভ্রমণের অংশ হিসেবে ইতোমধ্যে বিশ্বকাপের সোনালি ট্রফি বাংলাদেশ সফর করে গেছে। এই ঐতিহাসিক মুহূর্ত সামনে থেকে দেখে অনুপ্রাণিত হয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। যদিও বর্তমান প্রজন্মের বিশ্বকাপ খেলা নিয়ে বাস্তবতা কঠিন, তবে ভবিষ্যৎ প্রজন্ম একদিন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরবে—এমন আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি।

আরও পড়ুন-

এবার সেই আশার কথাই আরও বড় করে বললেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক অনুসারীর প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ভবিষ্যতে ফিফা বিশ্বকাপে খেলতে পারে। তার ভাষায়, নতুন দেশগুলোকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ করে দেওয়াই ফিফার অন্যতম লক্ষ্য।

উদাহরণ হিসেবে ইনফান্তিনো প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা কয়েকটি দেশের নামও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে আফ্রিকা অঞ্চলের কেপ ভার্দ, কনক্যাকাফ অঞ্চলের কুরাসাও, পাশাপাশি উজবেকিস্তান ও জর্ডানের মতো দল।

বাংলাদেশকে নিয়ে আশার কারণও ব্যাখ্যা করেন ফিফা সভাপতি। তিনি বলেন, বাংলাদেশ একটি ফুটবলপ্রেমী দেশ এবং এখানে ফুটবলের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। দেশের ফুটবল অবকাঠামো ও সংশ্লিষ্টদের উন্নয়নে ফিফা নিয়মিত বিনিয়োগ করছে বলেও জানান তিনি। তার মতে, প্রতিভা সর্বত্র রয়েছে এবং সঠিক পরিকল্পনা থাকলে বাংলাদেশকেও একদিন বিশ্বকাপের মঞ্চে দেখা যেতে পারে।

বাস্তবতা অবশ্য এখনো কঠিন। বিশ্বকাপ তো দূরের কথা, এশিয়ার সর্বোচ্চ আসর এশিয়ান কাপে বাংলাদেশ খেলেছে মাত্র একবার, সেটিও ১৯৮০ সালে। সাম্প্রতিক সময়ে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি নিয়েও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। তবুও আশাই শেষ ভরসা—হয়তো একদিন বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের পতাকা সত্যিই উড়বে।

চ্যানেল ২৫ বাংলা/তৌহিদ

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারভাইভাল আইল্যান্ড এশিয়া ২০২৬-এ ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন বেঙ্গল ফাইটার্স

1

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

2

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

3

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

4

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

5

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

6

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

7

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

8

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

9

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

10

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

11

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

12

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

13

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

14

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

15

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

16

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

17

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

18

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

19

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সুখবর দিলেন ফিফা সভাপতি

20