নিউজ ডেস্ক
5 Januaryuary 2026, 3:27 pm
অনলাইন সংস্করণ

অবশেষে জামিন পেলেন জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী, তদন্ত কর্মকর্তাকে শোকজ

অবশেষে জামিন পেলেন জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী, তদন্ত কর্মকর্তাকে শোকজ

Header Banner

সারাদেশে আলোচিত ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে সুরভীর বয়স সংক্রান্ত ভুল ও বিভ্রান্তিকর তথ্য আদালতে উপস্থাপনের অভিযোগে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দে সুরভীর পক্ষে দায়ের করা রিভিশন আবেদন গ্রহণ করেন। এ আদেশে আদালত তার রিমান্ড বাতিল করে চার সপ্তাহের জামিন প্রদান করেন।

এর আগে একই দিন দুপুরে গাজীপুরের ম্যাজিস্ট্রেট আদালত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে ওই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়।

রিভিশনের আদেশে আদালত উল্লেখ করেন, মামলার এজাহারে সুরভীর বয়স ২১ বছর বলা হলেও পুলিশ ফরওয়ার্ডিং প্রতিবেদনে তার বয়স ২০ বছর দেখানো হয়েছে। বয়সের এই অসামঞ্জস্য আদালতের নজরে আসে। যদিও শুনানিকালে আসামিপক্ষ থেকে তাকে অপ্রাপ্তবয়স্ক দাবি করে কোনো নির্দিষ্ট আইনি আপত্তি তোলা হয়নি, তবুও গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তাকে ১৮ বছরের নিচে বলে প্রচার করা হয়েছে—যা পরিস্থিতিকে আরও বিভ্রান্তিকর করেছে।

আদালতের মতে, আসামির প্রকৃত বয়স নিয়ে এমন বিভ্রান্তি তদন্ত কর্মকর্তার দায়িত্বহীনতা ও গাফিলতিরই প্রতিফলন। মামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সঠিক বয়স নির্ধারণ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন আদালত।

এ কারণে তদন্তকারী কর্মকর্তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে আসামির মূল জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন যাচাইকৃত জন্মনিবন্ধন সনদসহ আদালতে সশরীরে হাজির হয়ে বয়স সংক্রান্ত অসঙ্গতির ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ এবং একজন সাংবাদিকের করা মামলায় গত ২৫ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়, তিনি গুলশানে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে অর্থ আদায় করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

1

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

2

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

3

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

4

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

5

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

6

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

7

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

8

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

9

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

10

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

11

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

12

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

13

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

14

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

15

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

16

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

17

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

18

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সুখবর দিলেন ফিফা সভাপতি

19

২০ বছর পর বরিশাল সফরে তারেক রহমান, ২৬ জানুয়ারি বেলস পার্কে বিএনপির জনসভা

20