নিউজ ডেস্ক
15 Decemberember 2025, 6:34 am
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কার্যক্রম চলতে দেয়া হবে না: ইনকিলাব মঞ্চ

বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কার্যক্রম চলতে দেয়া হবে না: ইনকিলাব মঞ্চ

Header Banner

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, হামলায় জড়িত ব্যক্তিরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে এবং ভারত সরকার তাদের আশ্রয় দেয় বা বাংলাদেশে ফিরিয়ে না দেয়, তাহলে দেশে ভারতীয় দূতাবাস কোনো ধরনের কার্যক্রম চালাতে পারবে না।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, হামলার পর দেশের গোয়েন্দা সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তার দাবি, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দায়িত্ব থাকা সত্ত্বেও গোয়েন্দারা নিজ উদ্যোগে তথ্য সংগ্রহ না করে ইনকিলাব মঞ্চের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছে।

তিনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা না হলে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, হাদির যদি কোনো ধরনের ক্ষতি হয়, তাহলে বর্তমান অন্তর্বর্তী সরকারের পতন অনিবার্য হবে। তার ভাষায়, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই এই সরকার ক্ষমতায় এসেছে এবং প্রয়োজন হলে সেই একই শক্তি তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেবে।

এ সময় তিনি জানান, সোমবার ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি বড় সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই কর্মসূচিতে কোনো ভারতপন্থী ব্যক্তি বা গোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ মিনার থেকেই ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারভাইভাল আইল্যান্ড এশিয়া ২০২৬-এ ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন বেঙ্গল ফাইটার্স

1

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

2

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

3

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

4

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

5

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

6

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

7

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

8

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

9

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

10

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

11

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

12

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

13

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

14

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

15

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

16

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

17

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

18

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

19

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সুখবর দিলেন ফিফা সভাপতি

20