নিউজ ডেস্ক
21 Decemberember 2025, 6:07 pm
অনলাইন সংস্করণ

হাদীর মৃত্যুর পর কেন শুধু প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলা?

হাদীর মৃত্যুর পর কেন শুধু প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলা?

Header Banner

জুলাই আন্দোলন শুরু হওয়ার পর থেকে দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার বারবার ছাত্রজনতার ক্ষোভের মুখে পড়েছে। তবে ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও জুলাই যোদ্ধা ওসমান হাদীর পরিকল্পিত মৃত্যুর পর বিক্ষুব্ধ ছাত্রজনতার ক্ষোভ যেন নতুন মাত্রা পেয়েছে।

বৃহস্পতিবার রাতে হাদীর পরিকল্পিত মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শাহবাগে বিক্ষোভ শুরু হয়। এরপর সেই বিক্ষোভ দ্রুত রাজধানীর কার্বন বাজারে অবস্থিত প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে ছড়িয়ে পড়ে। ছাত্রজনতার অভিযোগ, প্রথম আলো ও ডেইলি স্টার দীর্ঘদিন ধরেই মুসলিমদের বিরুদ্ধে অপপ্রচার ছড়াত এবং বারবার মুসলিমদের জঙ্গি হিসেবে প্রমাণ করার চেষ্টা করতো।

বিক্ষুব্ধদের বক্তব্য—দাড়ি, টুপি কিংবা ইসলামি চেহারা দেখলেই প্রথম আলো ও ডেইলি স্টার তাদের জঙ্গি পরিচয়ে প্রচার করত এবং জনমনে ভয় ও ঘৃণা তৈরির জন্য সক্রিয়ভাবে “মব তৈরি” করত। এই প্রক্রিয়াতে সংবাদমাধ্যম দুটির সরাসরি ভূমিকা ছিল বলে দাবি ছাত্রদের।

এমন অভিযোগের প্রেক্ষিতেই দুই সংবাদমাধ্যমকে ফ্যাসিস্টদের ঘাঁটি এবং ভারতপন্থী প্রচারের কেন্দ্র হিসেবে আখ্যায়িত করে অনেকেই ভবনে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস সদস্যরা আটকে পড়া গণমাধ্যমকর্মীদের উদ্ধার করতে সক্ষম হন। তবে প্রথম আলোয়ের চারতলা ভবনটি সম্পূর্ণ পুড়ে যায়। ডেইলি স্টার অফিসের নিচতলা ও দোতলাও আগুনে ক্ষতিগ্রস্ত হয় এবং লুটপাট চালানো হয়েছে বলেও জানান কর্মীরা।

এ ঘটনার পর শুক্রবার প্রকাশিত হয়নি প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা। অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ। সংবাদমাধ্যম দুটি জানিয়েছে—কার্যক্রম পুনরায় চালুর আগ পর্যন্ত পাঠকদের ধৈর্য ধরার অনুরোধ জানানো হচ্ছে।

অন্যদিকে বিশ্লেষকদের মতে, ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকায় ওসমান হাদীর পরিকল্পিত হত্যাকাণ্ডের ক্ষোভই এই ঘটনার সূত্রপাত। জনতার অভিযোগ—হাদী সম্পর্কে প্রথম আলো ও ডেইলি স্টারের পক্ষপাতদুষ্ট প্রচারণাই এই আগুনের আগুনে ঘি ঢেলেছে।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারভাইভাল আইল্যান্ড এশিয়া ২০২৬-এ ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন বেঙ্গল ফাইটার্স

1

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

2

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

3

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

4

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

5

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

6

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

7

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

8

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

9

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

10

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

11

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

12

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

13

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

14

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

15

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

16

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

17

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

18

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

19

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সুখবর দিলেন ফিফা সভাপতি

20