নিউজ ডেস্ক
6 Januaryuary 2026, 7:50 am
অনলাইন সংস্করণ

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির, শোকস্তব্ধ প্রবাসী কমিউনিটি

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির, শোকস্তব্ধ প্রবাসী কমিউনিটি

Header Banner

ওমানের রাজধানী মাস্কেটের আজেইবা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে কর্মস্থলে যাওয়ার সময় তাদের বহনকারী একটি প্রাইভেট কারের সঙ্গে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সবাইকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা চারজনকেই মৃত ঘোষণা করেন। বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়, নিহতদের মধ্যে দুজন কক্সবাজার জেলার এবং বাকি দুজন কুমিল্লা জেলার বাসিন্দা।

নিহতরা হলেন— কক্সবাজারের রামু উপজেলার লোকমান হাকিম রুমেল (৪৩), উখিয়ার প্রদীপ শর্মা নিলয় (৩৪), কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মো. রুবেল (৩১) এবং মনোহরগঞ্জ উপজেলার হারুন অর রশিদ (৩২)।

বর্তমানে তাদের মরদেহ মাস্কেটের মদিনাতুল তাব্বা এলাকায় অবস্থিত মেডিকেল সিটি মিলিটারি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। দুর্ঘটনায় গাড়িচালক সাঈদ গুরুতর আহত অবস্থায় কোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় ওমানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারভাইভাল আইল্যান্ড এশিয়া ২০২৬-এ ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন বেঙ্গল ফাইটার্স

1

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

2

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

3

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

4

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

5

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

6

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

7

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

8

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

9

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

10

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

11

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

12

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

13

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

14

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

15

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

16

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

17

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

18

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

19

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সুখবর দিলেন ফিফা সভাপতি

20