নিউজ ডেস্ক
14 Decemberember 2025, 5:58 am
অনলাইন সংস্করণ

হাদির ওপর হামলায় বাইক চালকের পরিচয় প্রকাশ, দ্য ডিসেন্টের অনুসন্ধান

হাদির ওপর হামলায় বাইক চালকের পরিচয় প্রকাশ, দ্য ডিসেন্টের অনুসন্ধান
ছবি : দ্য ডিসেন্ট

Header Banner

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় নতুন তথ্য সামনে এনেছে অনলাইন অনুসন্ধানী প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’। তাদের অনুসন্ধানে গুলিকারী ফয়সাল করিম মাসুদকে বহনকারী মোটরসাইকেলের চালককে শনাক্ত করা সম্ভব হয়েছে।

দ্য ডিসেন্টের তথ্য অনুযায়ী, ওই বাইকচালকের নাম আলমগীর হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘মোহাম্মদ আলমগীর শেখ’ নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করতেন। তার বিভিন্ন পোস্টের জিওট্যাগ বিশ্লেষণে দেখা যায়, তিনি নিয়মিত রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার ‘সুনিবিড় হাউজিং’-এর অবস্থান উল্লেখ করতেন।

অনুসন্ধানে আরও জানা গেছে, আলমগীর হোসেনের ফেসবুক প্রোফাইলে থাকা একাধিক ছবির সঙ্গে গত ৫ ও ১২ ডিসেম্বর হাদির গণসংযোগ কর্মসূচিতে ধারণ করা কিছু ছবির তুলনামূলক বিশ্লেষণ করা হয়। এসব ছবি বিশ্লেষণের মাধ্যমে দ্য ডিসেন্ট তার পরিচয় নিশ্চিত করেছে।

গত ৫ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় অনুষ্ঠিত হাদির নির্বাচনী প্রচারণায় আলমগীর হোসেনকে উপস্থিত থাকতে দেখা যায়। ওই সময় তোলা ছবিতে তার চেহারা স্পষ্টভাবে ধরা পড়ে।

এরপর ১২ ডিসেম্বর দুপুরে মতিঝিলে হাদির গণসংযোগে কালো পাঞ্জাবি ও মাস্ক পরা এক ব্যক্তি এবং কালো ব্লেজার ও মাস্ক পরা আরেক ব্যক্তি অংশ নেন। কর্মসূচি শেষে তারা মোটরসাইকেলে করে নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় যান, যেখানে হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ইতোমধ্যে গুলিবর্ষণকারী হিসেবে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়েছে।

ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা ব্যক্তি, যার গলায় একটি চাদর ঝুলতে দেখা যায়। যদিও তার মুখ স্পষ্ট দেখা যায়নি, তবে দ্য ডিসেন্টের বিশ্লেষণে তার শারীরিক গঠন, গায়ের রং, উচ্চতা, চুলের ধরন, চোখের ভ্রুর আকৃতি এবং হাতের গড়নের সঙ্গে আলমগীর হোসেনের মিল পাওয়া গেছে।

দ্য ডিসেন্ট আরও জানিয়েছে, আলমগীর হোসেনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে কিছু তথ্য পাওয়া গেছে, যেগুলো যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের পলাশপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, ৪ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

1

সারভাইভাল আইল্যান্ড এশিয়া ২০২৬-এ ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন বেঙ্গল ফাইটার্স

2

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

3

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

4

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

5

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

6

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

7

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

8

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

9

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

10

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

11

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

12

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

13

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

14

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

15

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

16

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

17

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

18

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

19

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

20