নিউজ ডেস্ক
1 Januaryuary 2026, 11:21 am
অনলাইন সংস্করণ

বসুন্ধরা আবাসিক এলাকায় সংঘবদ্ধ হামলায় আইনজীবী নাঈম কিবরিয়া নিহত

বসুন্ধরা আবাসিক এলাকায় সংঘবদ্ধ হামলায় আইনজীবী নাঈম কিবরিয়া নিহত | Channel 25 Bangla

Header Banner

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এক সহিংস ঘটনায় আইনজীবী নাঈম কিবরিয়া (৩৫) নিহত হয়েছেন। তিনি পাবনা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নাঈম কিবরিয়ার বাড়ি পাবনা সদর উপজেলায়। তার বাবা গোলাম কিবরিয়া। তিনি দীর্ঘদিন ধরে পাবনা জেলা জজ আদালতে আইন পেশায় যুক্ত ছিলেন।

নিহতের খালাতো ভাই রফিকুল ইসলাম জানান, নাঈম সংঘবদ্ধ হামলার শিকার হন। হামলাকারীরা তাকে মারধর করে এবং তার ব্যবহৃত প্রাইভেট কার ভাঙচুর করে।

ভাটারা থানার পুলিশ জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাত প্রায় ১০টার দিকে নাঈম বসুন্ধরা আবাসিক এলাকায় একটি প্রাইভেট কার চালাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এরপর মোটরসাইকেলে থাকা কয়েকজন অজ্ঞাত যুবক তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর শুরু করে। একপর্যায়ে তারা তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে তার খালাতো ভাই রফিকুল ইসলাম ঘটনাস্থলে যান। তিনি গুরুতর আহত অবস্থায় নাঈমকে উদ্ধার করেন। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রফিকুল ইসলাম আরও জানান, প্রায় ১০ দিন আগে নাঈম পাবনা থেকে ঢাকায় আসেন। তিনি পূর্বাচলে রফিকুলের বাসায় থাকছিলেন। পাবনায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত একটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন নেওয়ার জন্যই তিনি ঢাকায় এসেছিলেন।

তিনি বলেন, ঘটনার রাতে নাঈম তার এক বন্ধুর প্রাইভেট কার নিয়ে বের হয়েছিলেন। পরে নাঈমের মোবাইল ফোনে কল দিলে বসুন্ধরা এলাকার এক নিরাপত্তাকর্মী ফোন ধরেন। তিনি জানান, নাঈমকে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়েছে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের পলাশপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, ৪ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

1

সারভাইভাল আইল্যান্ড এশিয়া ২০২৬-এ ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন বেঙ্গল ফাইটার্স

2

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

3

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

4

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

5

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

6

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

7

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

8

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

9

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

10

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

11

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

12

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

13

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

14

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

15

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

16

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

17

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

18

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

19

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

20