নিউজ ডেস্ক
18 Novemberember 2025, 11:36 am
অনলাইন সংস্করণ

১০০১ শিক্ষকের বিবৃতি নিয়ে তোলপাড়, চার ছাত্র সংসদের চূড়ান্ত আল্টিমেটাম!

Header Banner

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে বিবৃতি দেওয়া দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১০০১ শিক্ষককে আগামী ১০ কার্যদিবসের মধ্যে চাকরি থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন চারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতারা। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চাকসু) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাকসু)–এর সহসভাপতিদের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ আল্টিমেটাম জানানো হয়।

যৌথ বিবৃতিতে বলা হয়, জুলাইয়ের ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিবৃতিতে অভিযোগ করা হয়, আন্দোলনকালে সংঘটিত সহিংসতার নির্দেশদাতা হিসেবে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে, তা “জুলাইয়ের ঘটনা–সংশ্লিষ্ট নিহতদের প্রতি সম্মান প্রদর্শন” হিসেবে বিবেচিত হওয়া উচিত।

অন্যদিকে শিক্ষক সমাজের একাংশের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। চার ছাত্র সংসদের মতে, ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকবৃন্দ’ নামে প্রকাশিত বিবৃতিতে ১০০১ শিক্ষকের স্বাক্ষরের দাবি করা হলেও, তালিকায় নাম রয়েছে ৬৫৯ জনের। তাছাড়া কয়েকজন শিক্ষক অভিযোগ করেছেন, তাদের জানানো ছাড়াই নাম যুক্ত করা হয়েছে। বিষয়টি শিক্ষাজগতে এবং সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তুলেছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

এ অবস্থায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর প্রতি স্বাক্ষরকারীদের পরিচয় যাচাই এবং অভিযোগ তদন্তের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে চার ছাত্র সংসদের দাবি, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির পক্ষে অবস্থান নেওয়া শিক্ষকদের চাকরি থেকে অব্যাহতি দিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই বিষয়ে প্রশাসন পদক্ষেপ না নিলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে চার ছাত্র সংসদ আন্দোলন চালিয়ে যাবে। শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বানও জানানো হয় যৌথ বিবৃতিতে।

Facebook Comments Box
Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারভাইভাল আইল্যান্ড এশিয়া ২০২৬-এ ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন বেঙ্গল ফাইটার্স

1

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

2

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

3

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

4

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

5

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

6

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

7

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

8

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

9

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

10

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

11

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

12

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

13

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

14

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

15

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

16

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

17

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

18

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

19

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সুখবর দিলেন ফিফা সভাপতি

20