নিউজ ডেস্ক
14 Decemberember 2025, 5:33 am
অনলাইন সংস্করণ

ডাকসু নেত্রী জুমাকে ‘হাদির বউ’ বলায় সমালোচনায় কুবি ছাত্রদল নেতা

ডাকসু নেত্রী জুমাকে ‘হাদির বউ’ বলায় সমালোচনায় কুবি ছাত্রদল নেতা

Header Banner

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান রাব্বানীর বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত হয় শনিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে। ‘ওসমান হাদি একজনই, আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না—জুমা’ শিরোনামের ওই ভিডিওতে মন্তব্যের ঘরে আশিকুর রহমান রাব্বানী জুমাকে ইঙ্গিত করে আপত্তিকর শব্দ ব্যবহার করেন। বিষয়টি দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা শুরু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আশিকুর রহমান রাব্বানী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৩–১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে বর্তমানে তিনি কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।

এ ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বর্তমান শিক্ষার্থী ইয়াসিন আরাফাত সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, একজন নারী যখন তার ভাইয়ের জন্য শোকে ভেঙে পড়েছেন, তখন এমন কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একই সঙ্গে তিনি এ ধরনের মানসিকতার মানুষদের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, যে ভিডিওতে বিতর্কিত মন্তব্যটি করা হয়, সেখানে ফাতিমা তাসনিম জুমাকে বলতে শোনা যায়—ওসমান হাদি তার কাছে একজনই এবং তিনি তার ভাইকে ফিরে পেতে চান। তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে তার ভাইয়ের ভূমিকার কথাও তুলে ধরেন এবং সবার কাছে দোয়ার আহ্বান জানান।

এ ঘটনার প্রতিবাদে শনিবার ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা একটি প্রতিবাদলিপি প্রদান করে। সংগঠনটির আহ্বায়ক হান্নান রহিম বলেন, জুমাকে ঘিরে সামাজিক মাধ্যমে যে নারী বিদ্বেষী মন্তব্য ও শব্দচয়ন দেখা গেছে, তা অত্যন্ত দুঃখজনক। তিনি এসব মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে নারীদের প্রতি সম্মান ও সহনশীল আচরণের আহ্বান জানান।

এ বিষয়ে অভিযুক্ত আশিকুর রহমান রাব্বানীর বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

Header Banner

Comment

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারভাইভাল আইল্যান্ড এশিয়া ২০২৬-এ ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন বেঙ্গল ফাইটার্স

1

রুপাতলিতে বিএনপির ভেতরে অসন্তোষ: ‘আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মহা উৎসব’, হারিয়ে যাচ্ছেন ত্যাগী নেতাকর্মীরা

2

রূপপুর প্রকল্প এলাকায় জিমে ব্যায়াম করতে গিয়ে রুশ তরুণের মৃত্যু

3

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা সাদিক কায়েম

4

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়, নাটোরেও লোডশেডিং ঘোষণা

5

বরিশাল বিমানবন্দর থানায় শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

6

সৌদি-ইসরায়েলের চাপে ইরানে মার্কিন হামলা: দ্য ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন

7

শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি

8

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

9

বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট আলহাজ মজিবুর রহমান সরোয়ারকে শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

10

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ, নেত্রী জুমা ও শান্তার ওপর হামলার অভিযোগ

11

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা বার্তা: ঢাকায় সেনা ক্যাম্পে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

12

নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিন সারাদেশে মোতায়েন থাকবে যৌথ বাহিনী

13

গাজা পুনর্গঠনে চীনের ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

14

বগুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণ: দুই হিন্দু যুবক আটক

15

হিন্দু বাড়িতে বেড়াতে এসে মুসলিম গৃহবধূর ওপর সংঘবদ্ধ ধর্ষণের শিকার

16

গভীর সমুদ্রে ২৪ ঘণ্টা নৌবাহিনীর টহল, নিরাপদ নৌবাণিজ্য ও ব্লু ইকোনমি

17

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদে ইউএপি শিক্ষার্থীরা

18

বরিশালে বহুতল ভবন ও স্কুলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

19

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সুখবর দিলেন ফিফা সভাপতি

20