
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) দুপুরের পর ট্রাইব্যুনাল–১ এর বিচারিক প্যানেল রায় পাঠ শুরু করেন। অনুষ্ঠানটি বিটিভি, আন্তর্জাতিক সংবাদমাধ্যমসহ ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে।
রায় ঘোষণার সময় আদালতকক্ষে কয়েকজন ছাত্রনেতাকে উপস্থিত দেখা যায়। তাদের মধ্যে ছিলেন ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ এবং জিএস প্রার্থী হামিম।
মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন আদালতে ‘রাজসাক্ষী’ হিসেবে সাক্ষ্য দিয়েছেন।
গত ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে। তিন সদস্যের বিচারিক বেঞ্চে রয়েছেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
Comment